| সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ অক্টোবর) সূচকের পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে সূচক নিম্নমুখী থাকলেও আগের কার্যদিবসের তুলনায় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।।
তথ্য অনুসারে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪২৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭৬ পয়েন্ট কমে ২ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে মোট ৭৩৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৬ টি কোম্পানির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির।
Posted ৩:১৫ পিএম | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity