চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাড়ে ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাড়ে ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ৪৫ পয়সা আয় করেছে। আগের বছর শেয়ার প্রতি ৫০ পয়সা আয় হয়েছিল। এ ছাড়া, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৯৬ পয়সা।

আগামী ১১ ডিসেম্বর, বিকাল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদে সিএসই টাওয়ারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:২৭ পিএম | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com