কক্সবাজারে আস্থা লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

কক্সবাজারে আস্থা লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Share

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর (সোমবার) শহরের জলতরঙ্গ হোটেলের ব্যাংকুয়েট হলরুমে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আস্থা লাইফের এসএসএম, এসএম, এএসএম, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল এসোসিয়েটদের সক্রিয় অংশগ্রহণ, শোভাযাত্রা, বীচ ক্লিনিং কর্মসূচী, খেলাধুলা, নতুন প্রোডাক্টসমূহ উদ্বোধন, মধ্যাহ্ন ভোজ, বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ, পারস্পরিক মতবিনিময় ও সাগরের দিগন্তে একসাথে সূর্যাস্তের অপলক দৃশ্য উপভোগ করার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়। সন্ধ্যার পর ছিল কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, সেলস ফোর্সগণ ও তাদের পরিবারবর্গের মধ্যে সৌহার্দ্য বিনিময়, র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এর আগে রবিবার থেকেই তারা এ কনফারেন্সের অংশ হিসেবে কক্সবাজারে অবস্থান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। উপস্থিত ছিলেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সামিরা ইউনুস, প্রতিটি ডিভিশন ও ডিপার্টমেন্টাল প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও সেক্রেটারী, কক্সবাজার প্রেসক্লাবের সেক্রেটারী, স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৩৫ পিএম | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com