শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান

  |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   646 বার পঠিত

এফবিসিসিআইর প্রশাসকের দায়িত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।

রোববার (০২ নভেম্বর) সংগঠনটির প্রশাসক হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২ এর ধারা ১৭ এর অধীনে মো. আবদুর রহিম খান এফবিসিসিআইর প্রশাসক নিযুক্ত হন।

আদেশ অনুযায়ী, তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের মাধ্যমে নির্বাচিত বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৮:০২ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com