শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এইচএসকোডভিত্তিক পণ্য আমদানির তথ্য উন্মুক্ত করল এনবিআর

  |   মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   679 বার পঠিত

এইচএসকোডভিত্তিক পণ্য আমদানির তথ্য উন্মুক্ত করল এনবিআর

সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী, গবেষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের জন্য এইচএসকোডভিত্তিক পণ্য আমদানির বিস্তারিত তথ্য উন্মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উদ্যোগের মাধ্যমে আমদানি বাণিজ্য সংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করছে সংস্থাটি।

এনবিআর জানিয়েছে, বাণিজ্যিক আমদানি ও বন্ড সুবিধার আওতায় দেশে আসা পণ্যের তথ্য এখন থেকে নিয়মিতভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংস্থার ওয়েব পোর্টাল nbr.gov.bd–এর publication বিভাগের customs লিংকে ইতোমধ্যে ডিসেম্বর মাসের আমদানিসংক্রান্ত উপাত্ত প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ দপ্তর জানায়, আমদানি বাণিজ্যের তথ্য সর্বসাধারণের জন্য সহজলভ্য করার দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে আগ্রহী যে কেউ ঘরে বসেই আমদানির হালনাগাদ তথ্য জানতে পারবেন।

প্রকাশিত ডেটায় এইচএসকোড অনুযায়ী শ্রেণিবিন্যাস করা পণ্যের পরিমাণ, ওজন ও আর্থিক মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা আমদানি প্রবণতা বিশ্লেষণে সহায়ক হবে।

এনবিআরের মতে, এই উদ্যোগ তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের জন্য নির্ভরযোগ্য তথ্য ব্যবহারের সুযোগ বাড়াবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্যের ওঠানামা, আমদানির ধারা, মৌসুমি পরিবর্তন এবং সামগ্রিক বাণিজ্য কাঠামো বিশ্লেষণ করাও সহজ হবে।

সংস্থাটি আরও জানায়, বন্ড সুবিধার আওতায় শিল্প উপকরণের আমদানি প্রবাহ, আমদানি নির্ভরতা এবং রপ্তানিমুখী শিল্পে সহায়তা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়নে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নীতিনির্ধারণ ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণেও এই উপাত্ত কার্যকর সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে।

ট্রেড ফ্যাসিলিটেশন কার্যক্রমের অংশ হিসেবে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশের এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ১২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

February 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28 

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com