বিদেশিদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়

  |   সোমবার, ১১ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

বিদেশিদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়
Share

২০২৫-২০২৬ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের ক্ষেত্রে পাঁচ শ্রেণী ছাড়া সকলের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন করে বাংলাদেশে কর্মরত বিদেশিদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিশেষ আদেশে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণ সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা ও মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে, এসব করদাতারা ইচ্ছা করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনের সমস্যা থাকায় যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে অক্ষম হন, তাহলে তাকে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

উল্লেখ্য, গত (৩ জুলাই) চার শ্রেণী ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছিল এনবিআর। নতুন করে বাংলাদেশে কর্মরত বিদেশিদের জন্য অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৮(৪) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এনবিআরের বিশেষ আদেশের মাধ্যমে গত ৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৫৭ পিএম | সোমবার, ১১ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com