আয়কর আইনের অথেনটিক ইংলিশ টেক্সট প্রকাশ করেছে এনবিআর

  |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

আয়কর আইনের অথেনটিক ইংলিশ টেক্সট প্রকাশ করেছে এনবিআর
Share

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর আইন, ২০২৩ এর অথেনটিক ইংলিশ টেক্সট প্রকাশ করেছে। এ বিষয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর এসআরও নম্বর ৪০৪-ল’/২০২৫-এর মাধ্যমে প্রজ্ঞাপন জারি করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলায় প্রণীত আয়কর আইনের ইংরেজি অনুবাদকে সরকারিভাবে ‘অথেনটিক ইংলিশ টেক্সট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে আইনটির ইংরেজি সংস্করণ এখন থেকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ও বাধ্যতামূলক রেফারেন্স হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ বাতিল করে প্রবর্তিত আয়কর আইন ২০২৩ এর কোনো সরকারিভাবে অনুমোদিত ইংরেজি সংস্করণ আগে প্রকাশিত ছিল না। ফলে সরকারি কর্মকর্তা, কর প্রশাসন, করদাতা ও আইন বিশেষজ্ঞদের মধ্যে ব্যাখ্যা ও প্রয়োগে নানা বিভ্রান্তি ও জটিলতা দেখা দিচ্ছিল।

এনবিআর জানিয়েছে, অথেনটিক ইংলিশ টেক্সট প্রকাশের ফলে এখন থেকে আইনটির ব্যাখ্যা, প্রয়োগ ও বাস্তবায়নে স্বচ্ছতা, নির্ভুলতা ও আস্থার পরিবেশ তৈরি হবে। এতে প্রশাসনিক ও বিচারিক উভয় ক্ষেত্রেই আইন প্রয়োগের একক মানদণ্ড নিশ্চিত করা সম্ভব হবে।

এনবিআর আরও জানায়, আয়কর আইনের মতোই কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর অথেনটিক ইংলিশ টেক্সট প্রণয়নের কাজও চলছে। এসব আইন ইংরেজি সংস্করণে প্রকাশের মাধ্যমে প্রশাসনের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে সমন্বয় আনতে চায় রাজস্ব বোর্ড।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, নতুন এই উদ্যোগে রাজস্ব প্রশাসনে আইনি নির্ভুলতা এবং করদাতা-বান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৫৮ পিএম | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com