বছরের শুরুতেই ১১ দিনে দেশে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স

  |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

বছরের শুরুতেই ১১ দিনে দেশে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স
Share

চলতি বছরের প্রথম ১১ দিনেই দেশে এসেছে প্রায় ১৩৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ১৫ লাখ ডলার।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ১১ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, শুধু ১১ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট এসেছে ১ হাজার ৭৬০ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৩ শতাংশ বেশি।

এর আগে গত ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

 

প্রতিদিনের অর্থনীতি/আর‌টি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:১৪ পিএম | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com