আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ফের বাড়তে পারে

  |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ফের বাড়তে পারে
Share

নির্বাচনী ব্যস্ততা এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানোর কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে করদাতারা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। বুধবার (২৮ জানুয়ারি) এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

এনবিআরের দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রচারণার কারণে অনেক করদাতার পক্ষে সময়মতো রিটার্ন জমা দেওয়া সম্ভব হয়নি। মূলত এই বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়েই সময় বাড়ানোর প্রাথমিক আলোচনা চলছে। এর আগে নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি রিটার্ন দাখিলের শেষ দিন ধার্য ছিল।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে, নিবন্ধিত করদাতাদের বড় একটি অংশ যদি রিটার্ন জমা দিতে বাকি থাকেন, তবে সময় বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে। এনবিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন। এখন পর্যন্ত প্রায় ৩৪ লাখ করদাতা তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছেন।

সাধারণত আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ের মধ্যে এটি সম্পন্ন না করলে করদাতাদের জরিমানা গুণতে হয় এবং বিভিন্ন কর রেয়াত বা রিবেট সুবিধা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি থাকে। তবে বিশেষ পরিস্থিতিতে এবার ইতিমধ্যে দুই দফায় দুই মাস সময় বাড়ানো হয়েছিল। নতুন করে সময় বাড়লে তা হবে চলতি করবর্ষের জন্য তৃতীয় দফায় সময় বৃদ্ধি।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:২৮ পিএম | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com