নভেম্বরের ২৯ দিনে এলো ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স

  |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

নভেম্বরের ২৯ দিনে এলো ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স
Share

চলতি নভেম্বর মাসের প্রথম ২৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৬৮ কোটি ১১ লাখ (২.৬৮ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা) যার পরিমাণ প্রায় ৩২ হাজার ৭১০ কোটি টাকা।

রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বছরের পুরো নভেম্বর মাসে যেখানে রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি ডলার, সেখানে চলতি বছরের একই মাসে এখনও একদিন বাকি থাকতেই আগের বছরের মোট পরিমাণকে ৪৮ কোটি ডলারের বেশি ছাড়িয়ে গেছে।

অক্টোবর মাসেও রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা ছিল। ওই মাসে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ৮৪ লাখ ডলার বেশি। ২০২৪ সালের অক্টোবরে রেমিট্যান্স ছিল ২৩৯ কোটি ৫০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট রেমিট্যান্স এসেছে ১,০১৪ কোটি ৯৯ লাখ ডলার (১০.১৫ বিলিয়ন ডলার)। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫৬ শতাংশ বেশি।

 

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:০৮ পিএম | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com