শিরোনাম >>
শিরোনাম >>

ডিসেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স ১৮২ কোটি ডলার ছাড়াল

  |   বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

ডিসেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স ১৮২ কোটি ডলার ছাড়াল
Share

ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৮২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ১১ কোটি ৪১ লাখ ডলার, যা প্রবাসী আয়ের ধারাবাহিক ইতিবাচক প্রবণতাকে স্পষ্ট করে।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক–এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৬০ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরও জানান, শুধু ১৬ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৯০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৭০ শতাংশ বেশি।

মাসভিত্তিক হিসাবেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী রয়েছে। চলতি অর্থবছরের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এর আগে অক্টোবরে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আর‌টি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৪৯ পিএম | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com