শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রথমবারের মতো গ্লোবাল সোর্সিং এক্সপো হচ্ছে ঢাকায়

  |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   295 বার পঠিত

প্রথমবারের মতো গ্লোবাল সোর্সিং এক্সপো হচ্ছে ঢাকায়

ঢাকায় প্রথমবারের মতো গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১ থেকে ৩ ডিসেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রদর্শনী আয়োজন করা হবে।

বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা তুলে ধরা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করাই এ আয়োজনের লক্ষ্য। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে ইপিবির সম্মেলন কক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়। সেখানে ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এক্সপোর উদ্দেশ্য, প্রস্তুতি ও বৈদেশিক অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত ছিলেন ইপিবির মহাপরিচালক বেবী রাণী কর্মকার, মো. আকতার হোসেন আজাদ ও অন্যান্য পরিচালকবৃন্দ।

এই প্রদর্শনীতে আফগানিস্তান, চীন, ইরান, জাপান, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইউএই ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী ও সোর্সিং প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলাদেশের আটটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাত-তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, হোমডেকর ও ফার্নিচার, ফার্মাসিউটিক্যাল ও আইসিটি-থেকে শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

তিন দিনব্যাপী এ আয়োজনে থাকবে ১০টি বিশেষ সেমিনার, অনলাইন-অফলাইন বিটুবি মিটিং, ১৫০টির বেশি স্টল, নেটওয়ার্কিং ডিনার, ফ্যাশন শোসহ নানা আকর্ষণীয় অনুষ্ঠান।

গ্লোবাল সোর্সিং এক্সপো বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি রপ্তানি খাতের বৈচিত্র্য তুলে ধরে বৈশ্বিক ব্র্যান্ড ও সাপ্লাই চেইনের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ার সম্ভাবনা বাড়াবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ১:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com