শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল

  |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   332 বার পঠিত

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের নেট রিজার্ভ বর্তমানে ২৬.৫১ বিলিয়ন ডলার।

সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

গত ৩০ নভেম্বর দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১.১৪ বিলিয়ন ডলার, নেট রিজার্ভ ছিল ২৬.৪২ বিলিয়ন ডলার। এর আগে ২৪ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১.০৮ বিলিয়ন ডলার এবং নেট রিজার্ভ ২৬.৩৭ বিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে রিজার্ভে সামান্য বৃদ্ধি দেখা গেছে।

উল্লেখ্য, নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে। এটি নির্দেশ করে দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার প্রকৃত মজুদ।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৮:০৯ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com