পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

  |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানির ক্রেডিট রেটিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। রেটিংপ্রাপ্ত কোম্পানিগুলো হলো— স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, সোনালী আঁশ, ওয়াটা কেমিক্যালস, রহিম টেক্সটাইল এবং আইসিবি।

স্কয়ার ফার্মার ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। গত ৩০ জুন ২০২৫ ও ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ রেটিং দেওয়া হয়েছে।

ইউনাইটেড পাওয়ারের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনায় নেওয়া হয়েছে।

সোনালী আঁশের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং দেওয়া হয়েছে। রেটিং নির্ধারণে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ব্যবহার করা হয়েছে।

ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ২০২২ থেকে ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ধারণ করা হয়।

রহিম টেক্সটাইলের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদি ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই রেটিং দেওয়া হয়েছে।

আইসিবির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং নির্ধারণ করা হয়েছে। ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং দেওয়া হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:২০ পিএম | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com