শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশের অর্থনীতি স্থিতিশীল, রিজার্ভ নিজেদের সক্ষমতায় বাড়ানো হবে : গভর্নর

  |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   542 বার পঠিত

দেশের অর্থনীতি স্থিতিশীল, রিজার্ভ নিজেদের সক্ষমতায় বাড়ানো হবে : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের অর্থনীতি সামগ্রিকভাবে স্থিতিশীল এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, দেশের রিজার্ভ বৃদ্ধির জন্য ধার নেওয়া বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ভরতার প্রয়োজন নেই, বরং নিজস্ব সক্ষমতার ভিত্তিতে রিজার্ভ বাড়ানো হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইআরএফ মিলনায়তনে “ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয়” শীর্ষক সেমিনারে গভর্নর বলেন, “আমরা কিছুটা হলেও উন্নতির দিকে যাচ্ছি। এক্সচেঞ্জ রেট স্থিতিশীল, রিজার্ভ ভালো অবস্থায় আছে এবং বাজারকে নিয়ন্ত্রণ রেখে ডলার ক্রয় করা হচ্ছে। বছরের শেষে রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়াই লক্ষ্য।”

গভর্নর আরও উল্লেখ করেন, দেশের খেলাপি ঋণ প্রায় ৩৬ শতাংশ, যা সম্ভবত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। তবে কোনো তথ্য গোপন করা হয়নি এবং ডিসেম্বরে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।

তিনি বলেন, “প্রয়োজনে আন্দোলন করতে হবে। অন্তর্বর্তী সরকার যাতে তাদের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে পারে, আমরা তাই চাই।”

ড. আহসান মনসুর জানান, ব্যাংকিং খাতের সংকট কিছুটা কমেছে, তবে মূলধন ঘাটতি রয়েছে। এছাড়া, পাঁচ ব্যাংকের সাইনবোর্ড পরিবর্তন হবে এবং কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ক্ষতি করতে পারবে না; দায়ী কর্মকর্তারা নিজেদের আর্থিক দায়ভার বহন করবেন।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com