শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রেকর্ড দামে স্বর্ণ ভরি ২ লাখ ১৮ হাজার

  |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   199 বার পঠিত

রেকর্ড দামে স্বর্ণ ভরি ২ লাখ ১৮ হাজার

দেশের স্বর্ণের বাজারে আবারও নতুন রেকর্ড তৈরি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

রোববার, ২১ ডিসেম্বর রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বাজুস। আজ থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের—অর্থাৎ পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ভরিপ্রতি ২ লাখ ৮ হাজার ২০২ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

এদিকে বাজুস জানিয়েছে, স্বর্ণের ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সর্বশেষ ১৫ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। সেই দাম কার্যকর হয় ১৪ ডিসেম্বর থেকে।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের রুপা ভরিপ্রতি ৪ হাজার ৫৭২ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরিপ্রতি ২ হাজার ৭৯৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
advertisement

Posted ৮:০১ পূর্বাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com