শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

  |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   351 বার পঠিত

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল৩১ ডিসেম্বর।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

এর আগে প্রথম দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর। যদিও আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে নির্ধারিত।

সম্প্রতি রিটার্ন জমার সময় বাড়ানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছিলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। তিনি জানান, প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, তাই সময় বাড়ানোর সিদ্ধান্ত একটি রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়। সরকার চাইলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে এনবিআর সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে, যা কর ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

প্রতিদিনের ‍অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ১:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com