শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভ্যাট রিফান্ডে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু, ব্যাংক হিসাবে সরাসরি টাকা ফেরত

  |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   287 বার পঠিত

ভ্যাট রিফান্ডে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু, ব্যাংক হিসাবে সরাসরি টাকা ফেরত

করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি ও জটিলতা কমাতে ভ্যাট রিফান্ড বা অর্থ ফেরত প্রদানের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন ব্যবস্থায় করদাতারা এখন থেকে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ভ্যাট রিফান্ডের আবেদন করতে পারবেন এবং প্রাপ্য অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে জমা হবে।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের আওতায় তিনজন করদাতাকে মোট ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ফেরত দেওয়ার মাধ্যমে অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

এনবিআর জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় ভ্যাট ব্যবস্থাপনার ই-ভ্যাট সিস্টেমের সঙ্গে অর্থ বিভাগের আইবাস সিস্টেমের সমন্বয় করা হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বিইএফটিএন নেটওয়ার্ক ব্যবহার করে করদাতার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে অর্থ স্থানান্তর করা সম্ভব হবে।

অনলাইন রিফান্ড ব্যবস্থার আওতায় করদাতারা মাসিক মূসক (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়ই অনলাইনে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট মূসক কমিশনারেট তা অনলাইনে যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণ সম্পন্ন করবে। যাচাই শেষে অনুমোদিত অর্থ কোনো অতিরিক্ত আবেদন বা চেক সংগ্রহ ছাড়াই সরাসরি করদাতার ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে।

এনবিআর মনে করছে, অনলাইন রিফান্ড মডিউল চালুর ফলে পুরো ভ্যাট রিফান্ড প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও করদাতাবান্ধব হবে। এতে করে করদাতাদের ভ্যাট কার্যালয়ে গিয়ে আবেদন করা কিংবা অর্থ ফেরতের চেক সংগ্রহের জন্য বারবার দৌড়ঝাঁপের প্রয়োজন হবে না। পাশাপাশি সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি ভ্যাট প্রশাসনে জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে।

তবে রিফান্ড সংক্রান্ত কোনো বিশেষ তথ্য বা কারিগরি সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এনবিআর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ১:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com