
| রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 208 বার পঠিত

বিশ্ববাজারে দরপতনের প্রভাব দেশের জ্বালানি তেলের বাজারেও পড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ দাম আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে ভোক্তা পর্যায়ে কার্যকর হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২২ টাকা থেকে কমে ১২০ টাকা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। সর্বশেষ এই সমন্বয়ের ফলে ভোক্তারা কিছুটা মূল্যছাড়ের সুবিধা পাচ্ছেন।

Posted ৭:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


