লভ্যাংশ ঘোষণার ৭ দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

  |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট

লভ্যাংশ ঘোষণার ৭ দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
Share

ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণার তথ্য নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক লভ্যাংশ ঘোষণা করলে সাত দিনের মধ্যে নির্দিষ্ট ছকে একটি প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে।

রোববার (১৫ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক খাতের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা মূল্যায়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, লভ্যাংশ ঘোষণা করা ব্যাংকগুলোকে নির্ধারিত ছক অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত প্রতিবেদন জমা দিতে হবে। এ প্রতিবেদন সংশ্লিষ্ট ব্যাংক সুপারভিশন বিভাগ এবং সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগে পাঠাতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং তদারকি আরও কার্যকর করতে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থার অংশ হিসেবেই লভ্যাংশ ঘোষণার পর প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

এছাড়া গত বছরের ১৩ মার্চ জারি করা সংশ্লিষ্ট নির্দেশনার অন্যান্য বিধান আগের মতোই কার্যকর থাকবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২৬ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com