মেঘনা লাইফের ৩০ লাখ ৫১ হাজার টাকার একক মৃত্যুদাবি পরিশোধ

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

মেঘনা লাইফের ৩০ লাখ ৫১ হাজার টাকার একক মৃত্যুদাবি পরিশোধ
Share

বগুড়ায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের পক্ষ থেকে ৩০ লাখ ৫১ হাজার ২০০ টাকার একটি মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) শহরের হোটেল ক্যাসেল সোয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত বীমা গ্রাহক মজনুর রহমানের মনোনীত উত্তরাধিকারী মোছা. আখিয়ারা খাতুনের হাতে এই চেক তুলে দেয়া হয়।

চেকটি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গ্রাহকের আস্থা ও বিশ্বাসই মেঘনা লাইফের মূল শক্তি। সেই আস্থার জায়গা অটুট রাখতে প্রতিষ্ঠানটি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। গ্রাহক ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, এ পর্যন্ত মেঘনা লাইফ মোট ৪ হাজার ৪২৮ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। এর মধ্যে ১৮ হাজার ৮২২টি পরিবারের কাছে মৃত্যুদাবির অর্থ পৌঁছে দেওয়া হয়েছে, যা গ্রাহকসেবায় প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন।

বগুড়া জোনাল অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কোম্পানির স্থানীয় কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। -‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:০৯ পিএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com