প্রথম প্রান্তিকে মুনাফা ও ক্যাশ ফ্লোতে পতন সেনা ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

প্রথম প্রান্তিকে মুনাফা ও ক্যাশ ফ্লোতে পতন সেনা ইন্স্যুরেন্সের
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সেনা ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে মুনাফা ও ক্যাশ ফ্লো—দুই সূচকেই কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সামান্য হ্রাস পেয়েছে মুনাফা।

একই সময়ে শেয়ারপ্রতি অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ১ টাকা ৯১ পয়সায়, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৯ টাকা ৫০ পয়সা।

এছাড়া ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৩৭ পয়সা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৫৮ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com