বিএবি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত রাশেদ আহমেদ ও শরীফ জহির

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট

বিএবি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত রাশেদ আহমেদ ও শরীফ জহির
Share

দেশের বেসরকারি ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ চৌধুরী এবং শরীফ জহির।

রাশেদ আহমেদ চৌধুরী বর্তমানে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান এবং শরীফ জহির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত বিএবি’র ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাদের এই পদে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত দুই ভাইস চেয়ারম্যান বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

সভায় সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বৈঠকে দেশের ব্যাংকিং খাতের উন্নয়ন, নীতিনির্ধারণী সমন্বয় জোরদার এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:১৬ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com