সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের গতি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট

সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেনের গতি
Share

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের বিক্রির চাপেই সূচকের পতন হয়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমলেও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে, যা বাজারে সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৪ দশমিক ২৬ পয়েন্ট। ফলে সূচকটি নেমে এসেছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে।

বাজারের অন্য দুই সূচকও ছিল নিম্নমুখী। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস কমেছে ০ দশমিক ৩৫ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ৫৮ পয়েন্টে। আর ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ কমেছে ৭ দশমিক ৪৭ পয়েন্ট, যা দিনশেষে দাঁড়িয়েছে ২ হাজার ১ পয়েন্টে।

সূচকের পতনের মধ্যেও লেনদেনে কিছুটা গতি ফিরে এসেছে। আজ ডিএসইতে মোট ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকা।

দিনজুড়ে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১২৭টি প্রতিষ্ঠানের, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত ছিল ৭২টি কোম্পানির শেয়ারদর।

Facebook Comments Box
বিষয় :
Share
advertisement

Posted ২:১৮ পিএম | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com