নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক বীমা কোম্পানি ২০২৬ সালের প্রথম প্রান্তিক (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের লক্ষ্যে পরিচালনা পর্ষদের সভার সময়সূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসি-এর বোর্ড সভা ১৪ মে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
একইভাবে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর বোর্ড সভা ১৩ মে বিকেল ৩টায়, প্রাইম ইন্স্যুরেন্স পিএলসি-এর বোর্ড সভা ১৩ মে বিকেল সাড়ে ৩টায় এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি-এর বোর্ড সভা ১৪ মে বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব সভায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে অনুমোদনের সম্ভাবনা রয়েছে। বোর্ড সভার পর কোম্পানিগুলো আনুষ্ঠানিকভাবে আর্থিক ফলাফল প্রকাশ করবে।
Posted ২:০০ পিএম | রবিবার, ১০ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity