পশুর হাটে জাল টাকা রোধে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ মে ২০২৬   |   প্রিন্ট

পশুর হাটে জাল টাকা রোধে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
Share

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে জাল নোটের বিস্তার ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনুমোদিত কোরবানির পশুর হাটে ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে নোট যাচাই ও নগদ অর্থ গণনার বিশেষ সেবা দিতে হবে।

রোববার (১০ মে) জারি করা ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের (ডিসিএম) এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করতে হবে। এসব বুথে অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিনামূল্যে নোট যাচাই সেবা দেওয়া হবে।

এ জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল নম্বর কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি ব্যাংককে একজন সমন্বয়কারী কর্মকর্তা মনোনয়ন দিতে হবে, যিনি পুরো কার্যক্রম তদারকি করবেন।

ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে কেন্দ্রীয় ব্যাংকের স্থানীয় কার্যালয়ের নেতৃত্বে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আর যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস নেই, সেখানে সোনালী ব্যাংকের চেস্ট শাখাগুলো বিভিন্ন ব্যাংকের মধ্যে দায়িত্ব বণ্টন করবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, পশুর হাটে শুধু জাল নোট শনাক্ত নয়, নোট কাউন্টিং মেশিনের মাধ্যমে নগদ অর্থ গণনার সুবিধাও রাখতে হবে। প্রয়োজনে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারের সহযোগিতা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কোনো জাল নোট ধরা পড়লে কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া ঈদ উপলক্ষে ব্যাংক শাখাগুলোতে গ্রাহকদের সচেতন করতে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ভিডিও প্রচারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:২৩ পিএম | রবিবার, ১০ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com