প্রথম প্রান্তিকে আয় বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট

প্রথম প্রান্তিকে আয় বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় আয় বৃদ্ধির তথ্য জানিয়েছে। কোম্পানিটির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে আয় ও নগদ প্রবাহ—দুই সূচকেই ইতিবাচক অগ্রগতির চিত্র উঠে এসেছে।

রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। প্রথম প্রান্তিকে এর পরিমাণ দাঁড়িয়েছে ২ টাকা ৫৯ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৭৮ পয়সা।

অন্যদিকে, চলতি বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৭ পয়সা।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:১০ এএম | সোমবার, ১১ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com