ডিএসইতে সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনেও বড় উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট

ডিএসইতে সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনেও বড় উল্লম্ফন
Share

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও, যা ১ হাজার ১০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে বাজারে মোট ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, ১৩৮টির দরপতন হয়েছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।

বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৯ পয়েন্টে। একই সময়ে অপর সূচক ডিএসইএস ৭.৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৯ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের দিক থেকে আজ ডিএসইতে মোট ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১৪ কোটি ৯৭ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে বাজারে লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:০০ পিএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com