নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | প্রিন্ট
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৫ পয়েন্টে। এছাড়া শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে। তবে ব্লু-চিপ কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৮১ পয়েন্টে নেমে এসেছে।
ডিএসইতে মোট ৯৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৮৫৬ কোটি ৯ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্য বেশি। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৪১ কোটি টাকা।
বাজারে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৪৪টির কমেছে এবং ৫৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।
Posted ৩:১৬ পিএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity