করপোরেট রিস্ট্রাকচারিং রুলসের খসড়ায় মতামত আহ্বান বিএসইসির

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট

করপোরেট রিস্ট্রাকচারিং রুলসের খসড়ায় মতামত আহ্বান বিএসইসির
Share

পুঁজিবাজারের স্বচ্ছতা ও কাঠামোগত সংস্কার জোরদারের লক্ষ্যে প্রণীত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (করপোরেট রিস্ট্রাকচারিং) রুলস, ২০২৬’–এর খসড়া নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খসড়া বিধিমালাটি ইতোমধ্যে বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের মতামত, পরামর্শ বা আপত্তি কমিশনের কাছে প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।

বিএসইসি আরও জানিয়েছে, প্রস্তাবিত ‘করপোরেট রিস্ট্রাকচারিং রুলস, ২০২৬’–এর কপি কমিশনের নির্ধারিত ওয়েবলিংক থেকে ডাউনলোড করা যাবে। পাশাপাশি কিউআর কোডের মাধ্যমেও বিধিমালাটি সংগ্রহের সুবিধা রাখা হয়েছে।

মতামত বা পরামর্শ পাঠানোর জন্য কমিশন নির্ধারিত ঠিকানা হলো—
চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭।

এছাড়া ই-মেইলের মাধ্যমেও মতামত পাঠানো যাবে- chairman@sec.gov.bd এবং অনুলিপি হিসেবে mehran@sec.gov.bd ঠিকানায় প্রেরণের অনুরোধ করা হয়েছে।

 

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৫৩ পিএম | শনিবার, ২৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com