বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস প্রত্যাহার করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট

বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস প্রত্যাহার করল বিএসইসি
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে দীর্ঘদিন পর এ দুই কোম্পানির শেয়ারের ক্ষেত্রে সর্বনিম্ন মূল্যসীমা আর থাকছে না।

সোমবার (৮ জুন) বিএসইসি এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশ অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৯ জুন) থেকে এটি কার্যকর হবে। একই সঙ্গে কোম্পানি দুটির শেয়ার লেনদেনে প্রচলিত সার্কিট ব্রেকার নিয়ম প্রযোজ্য থাকবে।

বর্তমানে বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস ছিল ১১০ টাকা ১০ পয়সা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফ্লোর প্রাইস ছিল ৩২ টাকা ৬০ পয়সা।

বিএসইসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো: মাসুদ খান ফ্লোর প্রাইস ব্যবস্থার বিরুদ্ধে নীতিগত অবস্থান জানান। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তিনি শেয়ারবাজারে এই ধরনের মূল্যসীমা আরোপ না করার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এর আগে রোববার (৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি প্রতিনিধি দল নতুন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করে।

উল্লেখ্য, ফ্লোর প্রাইস ব্যবস্থা হলো শেয়ারের সর্বনিম্ন দামের সীমা, যার নিচে কোনো শেয়ার কেনাবেচার অর্ডার কার্যকর হয় না। ২০২০ সালে বাজারে অস্থিরতা ও দরপতন ঠেকাতে এটি চালু করা হয়। পরবর্তীতে অধিকাংশ কোম্পানির ক্ষেত্রে এই সীমা তুলে নেওয়া হলেও বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তা বহাল ছিল।

সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের সেই সীমাবদ্ধতাও প্রত্যাহার করা হলো, ফলে এখন থেকে বাজারের চাহিদা ও যোগানের ভিত্তিতেই কোম্পানি দুটির শেয়ারদর নির্ধারিত হবে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:১৬ পিএম | সোমবার, ০৮ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com