গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ জুন ২০২৬   |   প্রিন্ট

গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫৮ পয়সা।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ৬৪ পয়সা, যা আগের বছর ছিল ২৬ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৮৩ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৮ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৫৭ পিএম | শুক্রবার, ১২ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com