নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ জুন ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একইসঙ্গে কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য বছরে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৩ টাকা ৪১ পয়সা, যা আগের বছর ছিল ঋণাত্মক ৩ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের অবস্থা আরো অবনতি হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ অর্থবছরে প্রিমিয়াম আয় কমে যাওয়ার কারণে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ হ্রাস পেয়েছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ জুলাই।
Posted ১০:১০ এএম | রবিবার, ১৪ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity