ডিএসইর পরিদর্শনে বন্ধ মিলল অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের কারখানা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট

ডিএসইর পরিদর্শনে বন্ধ মিলল অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের কারখানা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড-এর কারখানা বন্ধ অবস্থায় পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সরেজমিনে পরিদর্শনে গিয়ে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ দেখতে পান ডিএসইর পরিদর্শক দলের সদস্যরা।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) পরিদর্শক দল কোম্পানির কারখানা প্রাঙ্গণ পরিদর্শন করে সেখানে কোনো ধরনের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু না থাকার বিষয়টি নিশ্চিত হয়। তবে কারখানা বন্ধের কারণ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া অ্যাকটিভ ফাইন কেমিক্যালসের পরিশোধিত মূলধন বর্তমানে ২৩৯ কোটি ৯৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৮৭ দশমিক ৯৬ শতাংশই সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ফলে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকার খবরটি বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ডিএসই সূত্রে আরও জানা গেছে, সর্বশেষ রোববার (২৮ জুন) কোম্পানিটির শেয়ারদর ছিল ৭ টাকা ২০ পয়সা। কারখানা বন্ধের কারণ জানতে এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে কোম্পানির কাছে ব্যাখ্যা চাইতে পারে ডিএসই।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন বন্ধ থাকা কোনো তালিকাভুক্ত কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক সংকেত। কারণ দীর্ঘ সময় উৎপাদন স্থবির থাকলে কোম্পানির আয়, মুনাফা ও নগদ প্রবাহের ওপর সরাসরি প্রভাব পড়ে, যা শেষ পর্যন্ত শেয়ারদরের ওপরও চাপ তৈরি করতে পারে।

 

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:০৭ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com