পুঁজিবাজারে ২০৮ মার্চেন্ট ব্যাংকারকে প্রশিক্ষণ দিল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট

পুঁজিবাজারে ২০৮ মার্চেন্ট ব্যাংকারকে প্রশিক্ষণ দিল বিএসইসি
Share

পুঁজিবাজারে কর্মরত বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ম্যানেজার প্রতিষ্ঠানের ২০৮ কর্মকর্তাকে আইন, বিধি-বিধান ও নিয়ন্ত্রক কাঠামো বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের উদ্যোগে ২১, ২৩, ২৫ ও ২৮ জুন চারটি ব্যাচে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মোট ২০৮ জন কর্মকর্তা অংশ নেন।

প্রশিক্ষণে সিকিউরিটিজ আইন, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা, গণপ্রস্তাব (আইপিও) বিধিমালা-২০২৫ এবং ঋণ সিকিউরিটিজ বিধিমালাসহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও নীতিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

বিএসইসি জানায়, অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিদ্যমান আইন-কানুন সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং নিয়ন্ত্রক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। কমিশনের ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগ নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে থাকে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:২১ এএম | সোমবার, ২৯ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com