সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন ১ হাজার ৪৩৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   |   প্রিন্ট

সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন ১ হাজার ৪৩৯ কোটি টাকা
Share

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ ১৬ দশমিক ৩৬ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে নেমেছে।

দিন শেষে ডিএসইতে মোট ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। সে হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৩৪ কোটি ১১ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার এবং ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৮৫টির কমেছে এবং ৪৬টির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২৫ পিএম | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com