বয়লার আমদানিতে নতুন নিয়ম, এলসি খোলার আগে লাগবে প্রধান বয়লার পরিদর্শকের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট

বয়লার আমদানিতে নতুন নিয়ম, এলসি খোলার আগে লাগবে প্রধান বয়লার পরিদর্শকের অনুমোদন
Share

বিদেশ থেকে বয়লার ও বয়লার কম্পোনেন্ট আমদানির ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে সরকার। এখন থেকে এসব পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার আগে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি-১) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে শিল্প মন্ত্রণালয়ের গত ২৮ জুনের নির্দেশনার আলোকে নতুন বিধান কার্যকরের কথা জানানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রায় লেনদেন পরিচালনাকারী সব অনুমোদিত ডিলার ব্যাংককে এলসি খোলার আগে নিশ্চিত হতে হবে যে, আমদানিকারক প্রধান বয়লার পরিদর্শকের অনুমোদন নিয়েছেন। এ অনুমোদন ছাড়া কোনো ব্যাংক বয়লার বা বয়লার কম্পোনেন্ট আমদানির জন্য এলসি খুলতে পারবে না।

সরকারের ভাষ্য, শিল্পকারখানায় নিরাপত্তা নিশ্চিত করা এবং নিম্নমানের বা অননুমোদিত বয়লার আমদানি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে অনিরাপদ বয়লার ব্যবহারের কারণে বিভিন্ন শিল্পকারখানায় প্রাণহানি ও বড় ধরনের আর্থিক ক্ষতির ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতার আলোকে ২০২২ সালের বয়লার আইন এবং পরবর্তীতে প্রণীত ‘বয়লার বিধিমালা, ২০২৫’ বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিধিমালা অনুযায়ী, বয়লার বা এর যন্ত্রাংশ আমদানির আগে নির্ধারিত ফরমে আবেদন করে প্রধান বয়লার পরিদর্শকের অনুমোদন নিতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হবে। আবেদন বাতিল হলে সাত কার্যদিবসের মধ্যে কারণ জানাতে হবে এবং সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ থাকবে। প্রয়োজন হলে বিদেশে প্রস্তুতকারকের কারখানা বা উৎপাদন প্রক্রিয়াও পরিদর্শন করতে পারবে কর্তৃপক্ষ।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:০২ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com