নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের চার কোম্পানি—এশিয়া ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ইন্স্যুরেন্স—২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের জন্য পৃথকভাবে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ফিনিক্স ইন্স্যুরেন্স আগামী ২২ জুলাই বিকেল ৪টায় পরিচালনা পর্ষদের সভা করবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে।
এদিকে সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স উভয়ই ২৩ জুলাই বোর্ড সভা করবে। এর মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে, আর সোনার বাংলা ইন্স্যুরেন্সের সভা শুরু হবে বিকেল ৩টায়। দুই কোম্পানির সভাতেই দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে।
অন্যদিকে এশিয়া ইন্স্যুরেন্স আগামী ২৭ জুলাই বিকেল ৩টায় পরিচালনা পর্ষদের সভা করবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে।
Posted ৩:৪৬ পিএম | রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity