ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিদিনের অর্থনীতি ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Share

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই-ফিকি) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)-এ আয়োজিত ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি বিনিয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা জানান, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। এ সময়ে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ, বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদার এবং নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সংলাপ প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ লক্ষ্যেই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপোর আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ফিকির সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুপালী হক চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধিরা।

সূত্র : বাসস

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:২৪ পিএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com