বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পাস, বয়সসীমা বিধান বাতিল

প্রতিদিনের অর্থনীতি   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পাস, বয়সসীমা বিধান বাতিল
Share

সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও কণ্ঠভোটে বিল দুটি অনুমোদন পায়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি জানানো হলেও তা আমলে না নিয়ে বিল পাস করা হয়।

পাস হওয়া সংশোধনী অনুযায়ী, বিদ্যমান আইনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান বা কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর বয়সসীমা নির্ধারিত ছিল। নতুন সংশোধনীতে এ বয়সসীমা সংক্রান্ত বিধান বাতিল করা হয়েছে।

একইভাবে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইনে থাকা ৬৭ বছর বয়সসীমার বিধানও বিলুপ্ত করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট পদে নিয়োগ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে বয়সের সীমা আর কার্যকর থাকছে না।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী দায়িত্বে আরও বেশি সুযোগ দেওয়ার লক্ষ্যেই আইন দুটি সংশোধন করা হয়েছে।

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

 

/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৪৫ পিএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com