সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন ড. খান সুবায়েল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন ড. খান সুবায়েল
Share

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. খান সুবায়েল বিন রফিক।

সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. খান সুবায়েল একজন সাবেক সেনা কর্মকর্তা এবং কর্পোরেট গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। কর্পোরেট ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কৌশলগত উন্নয়ন বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

তিনি যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ৮৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ২০২৫ সালে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের তালিকায় বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর মধ্যেও স্থান পান তিনি।

বর্তমানে তিনি সেন্টার ফর সায়েন্স, টেকনোলজি পলিসি অ্যান্ড ডিপ্লোমেসির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরু করছে।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:২৬ এএম | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com