১০ শতাংশ লভ্যাংশ দেবে সিকদার ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট

১০ শতাংশ লভ্যাংশ দেবে সিকদার ইন্স্যুরেন্স
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার (১৪ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ২৫ পয়সা। ফলে বছর ব্যবধানে কোম্পানিটির মুনাফা বৃদ্ধির ইতিবাচক চিত্র উঠে এসেছে।

একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্যভাবে বেড়ে ৬ টাকা ২৮ পয়সায় দাঁড়িয়েছে। ২০২৪ সালে যার পরিমাণ ছিল ১ টাকা ২২ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৫ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৩৮ এএম | সোমবার, ১৫ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com