অবকাঠামো উন্নয়নে ৫,৬০০ কোটি টাকার নতুন সুকুক আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ জুন ২০২৬   |   প্রিন্ট

অবকাঠামো উন্নয়নে ৫,৬০০ কোটি টাকার নতুন সুকুক আনছে সরকার
Share

দেশের অবকাঠামো উন্নয়নে অর্থায়নের লক্ষ্যে ৫,৬০০ কোটি টাকার নতুন বিনিয়োগ সুকুক বাজারে আনছে সরকার। এ সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে আগামী সোমবার (২২ জুন)। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক—উভয় ধরনের বিনিয়োগকারী এতে অংশগ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২২ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিলামে অংশ নেওয়ার সুযোগ থাকবে। সুকুক থেকে সংগৃহীত অর্থ ঘূর্ণিঝড় আম্পান, বিভিন্ন বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামোর পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে।

পাঁচ বছর মেয়াদি এ সুকুকে বিনিয়োগকারীরা বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা পাবেন। প্রতি ছয় মাস অন্তর মুনাফা বিতরণ করা হবে। ফলে নিয়মিত আয় প্রত্যাশী বিনিয়োগকারীদের জন্য এটি একটি আকর্ষণীয় বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সুকুকে সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগ করা যাবে। বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরাও এতে অংশ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রক্ষিত হিসাবের মাধ্যমে এ সুকুকে বিনিয়োগ করা যাবে। নিলাম কার্যক্রম পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সিকিউরিটিজ মডিউল (এসএসএম) প্ল্যাটফর্মের মাধ্যমে।

নতুন বিনিয়োগকারীদের নিলামে অংশ নিতে ‘সুকুক ইনভেস্টর (এসআই) আইডি’ খুলতে হবে। তবে যারা ইতোমধ্যে সুকুকে বিনিয়োগ করেছেন, তাদের নতুন করে আইডি খোলার প্রয়োজন হবে না।

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪৪ পিএম | রবিবার, ২১ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com