বিশেষ প্রতিবেদক | শনিবার, ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে দিনভর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে ৫৭৬ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। গণনা শেষে ৪৬৩টি ভোট বৈধ এবং ১৭টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়।
ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটি ছিল আরমান–মুক্তি পরিষদ, অন্যটি শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। ভোটকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে বিএফডিসিপাড়ায় প্রচার-প্রচারণা ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ে সরব ছিল চলচ্চিত্রাঙ্গন।
Posted ১:৩০ পিএম | শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity