কুরুলুস ওসমানের অভিনেতা বুরাক অ্যাজিভিটকে দেখতে গুলশানে ভক্তদের ভিড়

  |   রবিবার, ২৬ মে ২০২৪   |   প্রিন্ট

কুরুলুস ওসমানের অভিনেতা বুরাক অ্যাজিভিটকে দেখতে গুলশানে ভক্তদের ভিড়
Share

কুরুলুস ওসমান সিরিজের জনপ্রিয় তুর্কি অভিনেতাকে এক নজর দেখতে রাজধানীর গুলশানে অবস্থিত সিঙ্গার শোরুমে ভিড় জমান শত শত মানুষ। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য শোরুমের সামনের রাস্তার একপাশ অবরোধ করতে দেখা গেছে ভক্তদের।
তুরস্কের সুপারস্টার বুরাক অ্যাজিভিটকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। গত বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিও বার্তায় অভিনেতা বুরাক নিজেই বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন। শুক্রবার (২৪ মে) তিনি ঢাকায় পৌঁছান এবং বর্তমানে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবস্থান করছেন।
তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিভিট উসমানি সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন। এছাড়া আরেক জনপ্রিয় সিরিজ সুলতান সুলেমান-এ বালিবের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। বাংলাদেশে নিজের নামে নয়, বরং সম্রাট উসমানের নামেই বিপুল জনপ্রিয়তা কুড়িয়েছেন এই অভিনেতা।

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:০০ পিএম | রবিবার, ২৬ মে ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

May 2024
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com