সূচকের বড় উত্থানে ভূমিকা রেখেছে যে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট

সূচকের বড় উত্থানে ভূমিকা রেখেছে যে ১০ কোম্পানি
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচক বেড়েছে প্রায় ৩৫ পয়েন্ট।

 

সূচকের এ উত্থানে ভূমিকা রেখেছে ১০ কোম্পানির শেয়ার। লংকাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূ্ত্রে এই তথ্য জানা গেছে।

 

কোম্পানিগুলো হলো- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, বিকন ফার্মা, ইস্টার্ন ব্যাংক, স্কয়ার ফার্মা, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বেক্সিমকো ফার্মা, আফতাব অটোমোবাইলস, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিগুলোর শেয়ারদর আজ বাড়ার কারণে ডিএসইর সূচক বেড়েছে ৩৩ পয়েন্টের বেশি।

 

আজ ডিএসইর সূচক উত্থানে সবচেয়ে বেশি ভুমিকায় ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯ টাকা ১০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ১৯.৪৮ পয়েন্ট।

 

ডিএসইর সূচক উত্থানে ফেরাতে দ্বিতীয় ভুমিকায় ছিল গ্রামীণফোন। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ২.৬০ পয়েন্ট।

 

একইভাবে আজ ডিএসইর সূচকের উত্থানে যোগ করেছে বিকন ফার্মা ২.১৪ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংক ১.৯৬ পয়েন্ট, স্কয়ার ফার্মা ১.৩৫ পয়েন্ট, পূবালী ব্যাংক ১.৩২ পয়েন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১.৩১ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১.০২ পয়েন্ট, আফতাব অটোমোবাইলস ১ পয়েন্ট, নাভানা ফার্মাসিউটিক্যালস ০.৯৪ পয়েন্ট।

Facebook Comments Box
বিষয় :
Share
advertisement

Posted ৪:৫৬ পিএম | বুধবার, ০৬ মার্চ ২০২৪

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com