দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

  |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
Share

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (২৮ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পা‌নি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)‌ হয়েছে ৪০ পয়সা, যা আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০৪ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৩০ পয়সা।

আগামী ১৬ সে‌প্টেম্বর বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৭ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৩৬ পিএম | বুধবার, ২৮ মে ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com