সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ

  |   রবিবার, ২৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট

সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ
Share

সিটি ব্যাংকের পরিচালক হোসেন খালেদ ব্যাংকটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনোয়ার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। সাত বছর তিনি এ ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য। তিনি ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড এবং সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

হোসেন খালেদের পিতা আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা প্রয়াত আনোয়ার হোসেন ছিলেন সিটি ব্যাংকের একজন অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক। আনোয়ার হোসেন চার মেয়াদে সিটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

হোসেন খালেদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চার মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের কো-চেয়ারম্যান ও ইন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাসের টেক্সাস এন্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ সম্পন্ন করেন।

 

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৩৫ পিএম | রবিবার, ২৭ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com