শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত

বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে এ সাক্ষাত ও সভা অনুষ্ঠিত হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে বিএসইসির সভা কক্ষে খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে আইসিএসবির নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসেন সাদাতসহ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতিমূলক সভা হয়।

এ সময় দেশের পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গঠনের বিষয়ে আলোচনা হয়। দেশের পুঁজিবাজারের সুশাসন বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও তাদের আস্থা বৃদ্ধির বিষয়টিও সভায় আলোচিত হয়। এক্ষেত্রে আইসিএসবির কার্যক্রম আরো গতিশীল ও আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়টি সভায় গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাতে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখ, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম ও পরিচালক মনসুর রহমান বিএসইসির পক্ষে উপস্থিত ছিলেন।

আইসিএসবির পক্ষ হতে প্রেসিডেন্ট হোসেন সাদাত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এবং সেক্রেটারি ইনচার্জ ও সিনিয়র নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) শামিবুর রহমান উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com