শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৫০ লাখ ডলার

  |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   349 বার পঠিত

নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৫০ লাখ ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২১৩ কোটি ৫০ লাখ ডলারে। প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, রেমিট্যান্সের বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। এ সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোতে এসেছে ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার, এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।

নভেম্বরের সপ্তাহভিত্তিক রেমিট্যান্স প্রবাহেও স্থিতিশীলতা লক্ষ্য করা যায়। ১৬ থেকে ২২ নভেম্বর দেশে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার। এর আগের সপ্তাহে, অর্থাৎ ৯ থেকে ১৫ নভেম্বর এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। ২ থেকে ৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। মাসের প্রথম দিনেই এসেছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। একইভাবে আগস্ট ও জুলাই মাসে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com